ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

৮ দিনের ছুটির ফাঁদে ভোমরা বন্দর

সাতক্ষীরা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে একই সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি আসা-যাওয়া করতে পারবেন। আগামী ২২ জুন (শনিবার) থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থল বন্দর সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান জানিয়েছেন, ঈদুল আযহা উপলক্ষে ১৪ জুন (শুক্রবার) থেকে ২১ জুন (শুক্রবার) পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ঘোজাডাঙ্গা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বন্দরের কার্যক্রম ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুন (শনিবার) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

ভোমরায় ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন জানান, টানা আট দিন ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্ট ধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

ভোমরা স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হক বলেন, ঈদুল আযহা উপলক্ষে ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে। দু’দেশের সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা আলোচনা করে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৮ দিনের ছুটির ফাঁদে ভোমরা বন্দর

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪