ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

৬০০ দুঃস্থ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

বাগেরহাট অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বিদউজ্জামান সোহাগ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি এবং সর্ববালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বিশ্বে তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জল নিদর্শন। বাংলার দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।

জাতির জনকের ১০৪তম জন্মদিন ও জতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বদিউজ্জামান সোহাগ একথা বলেন।

এমপি বদিউজ্জামান সোহাগ আরো বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বৈরশাসকরা এদেশকে পাকিস্তানের তাবেদার রাস্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

রবিবার (১৭ মার্চ) বিকেল ৩টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দি শান্ত ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, এম ওয়াদুদ আকন, আবুল হোসেন নান্টু, জাকির হোসেন খান মহিউদ্দিন, হাছানুজ্জামান পারভেজ, আলমগীর তালুকদার, শহিদুল ইসলাম খান, নজরুল ইসলাম আকন, তপু বিশ্বাস, তাজু সরদার, শরীফ খায়রুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরন এবং উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ ৬০০ দুঃস্থ পরিবারকে এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি চিড়া, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেলসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬০০ দুঃস্থ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪