ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে : বিজিবি ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে যশোরে বিএনপির সংহতি চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

১৪৯ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ২২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। এর ফলে ফলো-অনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংস থেকে ভারতের লিড ২২৭ রানের।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ২, জাকির হাসান ৩, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০, মোমিনুল হক শূন্য ও মুশফিকুর রহিম ৮ রান করেন।

ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব ৩২ ও লিটন ২২ রানে আউট হন। ৯২ রানের মধ্যে সাকিব-লিটন ফেরার পর টেল-এন্ডারদের নিয়ে বাংলাদেশের রান দেড়শর কাছাকাছি নিয়ে যান মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

মিরাজ ২৭ রানে অপরাজিত থাকলেও, ১১ রান করে আউট হন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ভারতের জসপ্রিত বুমরাহ ৪টি, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৪৯ রানে অলআউট বাংলাদেশ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪