ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

১২ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়কে যানজট

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১২ দফা দাবি জানিয়ে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

জানা গেছে, সোমবার সকালে শ্রমিকরা ১২ দফা জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ ৮টি দাবি মেনে নেয়। ১২টি দাবি থেকে ৮টি দাবি মেনে নিলেও বাকি চারটি দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে।

এর ফলে সকাল থেকেই মহাসড়কের ওই অংশের আশপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের তৈরি হয়েছে। মহাসড়কে চলাচলকারী দুরপাল্লার বাসসহ ব্যক্তিগত যান আঞ্চলিক সড়ক হয়ে চলাচল করছে।

এদিকে, সকাল ৯টার পর থেকে গাজীপুরের টঙ্গী হোসেন মাকের্ট এলাকায় সিজন্স ড্রেসেস লি. কারখানার শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। দুপুর ১টার দিকে সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে আসলে শ্রমিকদের সাথে আলোচনায় বসে।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাঘের বাজার জোনের পরিদর্শক সুমন মিয়া জানান, সোমবার সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১২ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়কে যানজট

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪