ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

হিমাগারে মজুদ করা দুই লক্ষাধিক ডিম উদ্ধার

বগুড়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় একটি হিমাগার থেকে মজুদ রাখা দুই লাখ ১৮ হাজারের বেশি ডিম উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। ডিমগুলো বৃহস্পতিবারের (২৩ মে) মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে বুধবার (২২ মে) দুপুরে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকার কাফেলা হিমাগারে অভিযান চালিয়ে মজুদ করা এসব ডিম উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

অভিযানের সময় হিমাগার থেকে এক মাসেরও বেশি সময় ধরে মজুদ রাখা দুই লাখ ১৮ হাজার ১৭৯টি ডিম জব্দ করা হয়। বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্যই ৩ ব্যবসায়ী হিমাগারে ডিমগুলো সংরক্ষণ করেছিলেন। পরে অবৈধভাবে ডিম মজুরের দায়ে হিমাগার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিমাগারে মজুদ করা দুই লক্ষাধিক ডিম উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪