ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

হত্যার ২৪ ঘন্টার মধ্যে সন্দেহভাজন এক আসামীকে গ্রেপ্তার

ফেরদৌস সিহানুক (শান্ত). চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্যান চালক বৃদ্ধকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার সন্দেহভাজন এক আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বহরম হঠাৎপাড়ার গানুর ছেলে রুহুল আমিন কালু (৩৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও শিবগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল ১ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কালুকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি বৃদ্ধ তোজাম্মেল হককে ভ্যান ভাড়া করার নামে বাড়ী থেকে ডেকে নিয়ে আগুনে পুরিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বাঁধের কাছে ফসলি জমিতে হত্যা করে ফেলে রাখে ভ্যান চালক বৃদ্ধ কে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ১ মার্চ একটি হত্যা মামলা দায়ের করে।

চাঞ্চল্যকর এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যার ২৪ ঘন্টার মধ্যে সন্দেহভাজন এক আসামীকে গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪