ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

সীমিত পরিসরে চলছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিসংতার কারণে বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে রাজধানী ও এর আশপাশের জেলায় সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এদিন সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে দেওয়ানগঞ্জগামী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জয়দেবপুর জংশনে পৌঁছায়। এরপর এই ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। তুরাগ কমিউটার ট্রেনটি ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এসে জয়দেবপুর জংশনে পৌঁছায় ৮টা ২০ মিনিটে। এরপর এই তুরাগ কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ৮টা ৫৪ মিনিটে ছেড়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মোঃ হানিফ আলী জানান, স্বল্প পরিসরে চালু হওয়া জয়দেবপুর জংশন দিয়ে প্রতিদিন ৪ জোড়া ট্রেন আসা-যাওয়া করবে ।

এর আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন জানিয়েছেন, কারফিউ শিথিলের সময় কিছু ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমিত পরিসরে চলছে ট্রেন

সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪