ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার স্ত্রী-সন্তানসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। নিষেধাজ্ঞার ১৩ দিনের মাথায় গ্রেপ্তার হলেন তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরবর্তীতে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বায়তুল মোকাররমের ইমামও পালিয়ে যান।

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার নামে এ পর্যন্ত হত্যা মামলা হয়েছে ১১৫টি। বিভিন্ন মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিপি, সরকারি কর্মকর্তাসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪