ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা, বিদেশি মুদ্রা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বাসা থেকে ৩ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও উদ্ধার করা হয় ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। নগদ ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭৪ হাজার ৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এসব বিদেশি মুদ্রার মধ্যে তিন হাজার মার্কিন ডলার, এক হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, দুই হাজার ৯৬৯ সৌদি রিয়াল, চার হাজার ১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, এক হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইউয়ান এবং ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে বদলি, কেনাকাটা ও উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা, বিদেশি মুদ্রা উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪