ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা‌ মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় বেইলী রোডের নওরতন কলোনী থেকে গ্রেপ্তার করা হয়।

আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। এর আগে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় সেগুনবাগিচা এলাকা থেকে তাকে ডিবির একটি টিম গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি।

২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪