ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরে সতর্ক সংকেত সংকটের মধ্যে ৯ লাখ কোটি টাকার বাজেট, বড় চ্যালেঞ্জ জ্বালানি ও মূল্যস্ফীতি দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা

সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি মাশরাফি

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন,‘সুস্বাস্থ্য ও সুন্দর মনের অধিকারী হতে হলে প্রত্যেক ছেলেমেয়েকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। প্রতিটি মানুষের জীবনে খেলাধুলা গুরুত্বপূর্ণ। নিজে একজন খেলোয়াড় হিসেবে বিশ্বাস করি, খেলোয়াড়রা প্রতিদিন হারলেও জেতার জন্য আবার নতুন করে মাঠে নামে।’

শুক্রবার (৮মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইলে তিন দিনব্যাপী‘বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও সাইক্লিং ফেডারেশনের সভাপতি কবির বিন আনোয়ার।

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ও খেলোয়াড়দের উদ্দেশে মাশরাফি আরো ও বলেন আপনারা যা কিছু করবেন দেশের জন্য করবেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে তিনি ক্রীড়াবিদদের প্রতি আহŸান জানান।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি কাজী ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, স্বাগতিক নড়াইল জেলা ক্রীড়া সংস্থাসহ দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার মোট ২৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি মাশরাফি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪