ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

সমাবেশের ডাক দিলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যদের হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সবার বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই সমাবেশের ডাক দেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ করা হবে।

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবি আদায়ে রোববার (২৫ আগস্ট) প্রায় ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে এবং অন্তর্বর্তী সরকারের ৭ জন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সচিবালয়ে আসেন। এরপর আন্দোলনরত আনসারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আনসার ডিজি এবং উপদেষ্টারা। বৈঠক শেষে দাবি মেনে নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আনসার ডিজি ও আন্দোলনরত আনসারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু তারপরেও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে সচিবালয় ঘেরাও করে রাখে।

এরপর রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সমাবেশের ডাক দিলেন সারজিস

সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪