ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

সনদ বাণিজ্যে কারাগারে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী মোছা. সেহেলা পারভীনের রিমান্ডে শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত এ আদেশ প্রদান করেন।

এর আগে লালবাগ গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো আমিরুল ইসলাম মিরপুর মডেল থানায় করা মামলায় দুইদিনের রিমান্ড শেষে আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করে। এ সময় আসামি পক্ষেরআইনজীবী আবদুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। আদালত বুধবার (২৪ এপ্রিল) জামিন শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২১ এপ্রিল আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। গত ১ এপ্রিল একই অভিযোগে গ্রেফতার হয় কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে সেহেলা পারভীনের নাম উঠে আসে। এরপর শনিবার তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সনদ বাণিজ্যে কারাগারে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪