ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবিতে আগৈলঝাড়ায় সড়ক অবরোধ

প্রেমানন্দ ঘরামী, (গৌরনদী)
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সনাতন সম্প্রীতি পরিষদ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আগৈলঝাড়া সদরে বিষ্ণু মন্দিরের সামনে বেলা দুইটায় থেকে এ কর্মসূচি শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার একমাস পেরিয়ে গেলেও আমাদের আটদফা দাবি দাওয়া বাস্তবায়ন করা হয়নি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর করা হচ্ছে। অথচ অপরাধীদের গ্রেপ্তার করে বিচার করা হচ্ছে না।

সরকার মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের ভুলিয়ে রেখেছে বলেও অভিযোগ করেন সনাতন সম্প্রদায়ের মানুষেরা।

আট দফা দাবির মধ্যে রয়েছে- সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা, সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবিতে আগৈলঝাড়ায় সড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪