ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

শিশু খাদ্যে ক্যামিকেল, ব্যবসায়ীকে ১০ লাখ জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু খাদ্যে ক্যামিকেল ও কাপড়ের রঙ ব্যবহার করায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে হাজী আবু তাহের ষ্টোরের মালিক মো. আনাছকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুর এর জ্যেষ্ঠ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম এই রায় দেন।

২০২৩ সালের ৯ নভেম্বর খাদ্যে ভেজাল বিষয়ে এই ব্যবসায়ীর বিরুদ্ধে হাজীগঞ্জ টোরাগড় মজুমদার বাড়ীর বাসিন্দা মোহাম্মদ এনায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেন।

ওই সময় হাজী আবু তাহের স্টোরে শিশুদের খাদ্যে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষাক্ত কাপড়ের রং এবং অনুমোদিত সোডিয়াম মিশিয়ে তৈরী চকলেট, আইচ ললিপপ, কেন্ডি চকলেট, লিচু, রং মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়া যায়।

স্বাস্থ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম জানিয়েছেন, ব্যবাসয়ী মো. আনাছ অনুমোদনবিহীন ক্যামিকেল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহের দায়ে ১০ লাখ টাকা জরিমানা আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশু খাদ্যে ক্যামিকেল, ব্যবসায়ীকে ১০ লাখ জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪