ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মান্দারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ব্যবসা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়াই কৃষিপণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ অনুযায়ী মো. নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী মো. খোরশেদ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই আইনের ৩৮ ও ৫১ ধারায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে মো. মিলনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এবং মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, আনসার সদস্য ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান, তিনটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মান্দারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬