রাশেদ খান মেনন ৫ দিনের রিমাণ্ডে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মেননের উপস্থিতিতে এই রিমান্ড শুনানি হয়।
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ দিনের রিমান্ড চাইলে আদালত এই আদেশ দেন। এর আগে, বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী ছিলেন। এরপর সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যা ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়।





















