সংবাদ শিরোনাম ::
রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে একজন নিহত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
রাজধানীর রামপুরায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ।
নিহতের দুলাল মাতবর পেশায় ড্রাইভার। সংঘষেৃর সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে বনশ্রীর ফরাজি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন সংবাদমাধ্যমকে নিহতের পরিচয় নিশ্চিত করেন।





















