ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক

সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিল-ঝিল আর নদীর জলাভূমিই সাধারণত কালিম পাখির আবাসস্থল। মানুষের কোলাহল এড়িয়ে নির্জন জলজ পরিবেশেই তাদের বসবাস বেশি দেখা যায়। তবে প্রকৃতির এই লাজুক অতিথি এবার আশ্রয় নিয়েছে মানুষের ঘরের একেবারে কাছাকাছি। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ড গ্রামে বসতবাড়ির সিমগাছে বাসা বেঁধে ডিম দিয়েছে এক জোড়া কালিম পাখি। বিরল এই দৃশ্য দেখতে ভিড় করছেন স্থানীয় মানুষ ও পাখিপ্রেমীরা।

ভন্ড গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক ফারুক আহাম্মেদের বাড়িতে দেখা মিলেছে এই ব্যতিক্রমী দৃশ্যের। তাঁর টিনের চাল বেয়ে ওঠা ঘন সবুজ সিমগাছটি এখন পাখিটির নিরাপদ নীড়ে পরিণত হয়েছে। গাছের ডালে যত্ন করে বানানো বাসায় কয়েকটি ডিমে তা দিচ্ছে কালিম পাখিটি। দিনের বেশির ভাগ সময়ই তাকে বাসায় বসে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, সাধারণত এমন বুনো পাখি মানুষের ঘন বসতির মধ্যে বাসা বাঁধে না। মানুষের চলাফেরা ও কোলাহল এড়িয়ে তারা দূরবর্তী জলাভূমি কিংবা বিল-ঝিলে থাকতে পছন্দ করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাড়ির লোকজনের নিয়মিত যাতায়াত থাকলেও পাখিটি নির্ভয়ে ডিমে তা দিয়ে যাচ্ছে। এতে এলাকাবাসীর কৌতূহল আরও বেড়েছে।

খবর পেয়ে আশপাশের গ্রাম থেকেও অনেকে এসে এই দৃশ্য দেখছেন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে বিষয়টি নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। তারা দূর থেকে পাখিটির ছবি তুলছে এবং বাসার দিকে তাকিয়ে নতুন ছানার অপেক্ষায় দিন গুনছে।

বাড়ির মালিক ফারুক আহাম্মেদ বলেন, “প্রথমে আমরা বুঝতে পারিনি পাখিটি এখানে বাসা বানাবে। পরে দেখি সিমগাছের ভেতরে বাসা করে ডিম দিয়েছে। তখন থেকে আমরা চেষ্টা করছি যাতে পাখিটি কোনোভাবে বিরক্ত না হয়। পরিবার ও প্রতিবেশীদেরও বলেছি যেন কেউ কাছে গিয়ে পাখিটিকে ভয় না দেখায়।

তিনি আরও জানান, তাঁর বাড়িতে বিভিন্ন জাতের কবুতরও রয়েছে। তবে কালিম পাখির এই বাসা তাদের জন্য নতুন অভিজ্ঞতা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডাক্তার রুপাম চন্দ্র মহন্ত বলেন এই পাখিগুলো পায় হাজার মাইল দুর থেকে এসেছে  এখানে ডিম পেরেছে কিন্তু বাচ্চা হবেনা কার মিল ডে এক সাথে থাকলে বাচ্চা হতো । বননো প্রাণী কে দেখে রাখার জন্য বাড়ি মালিকে বলা হয়েছে এবং বন কর্মকর্তা র সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে ।
স্থানীয়দের মতে, মানুষের প্রতি পাখিটির এই আস্থা প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক সুন্দর উদাহরণ। গ্রামবাসীও পাখিটির নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হয়েছেন।

প্রকৃতির এই অনন্য মেলবন্ধন এখন ভন্ড গ্রামের মানুষের কাছে এক অন্যরকম আনন্দ ও বিস্ময়ের গল্প হয়ে উঠেছে। স্থানীয়রা আশা করছেন, খুব শিগগিরই সেই বাসায় ফুটবে ছোট ছোট ছানা, আর তখন দৃশ্যটি হবে আরও প্রাণবন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬