ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে জন্মাষ্টমীতে নানান আয়োজন

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা আয়োজন ও উৎসাহের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী। সোমবার (২৬ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টের কেন্দ্রীয় হনুমানজিউর মন্দিরের সামনে অনুষ্ঠানের শুরুতে চন্ডিপাঠ ও গিতা যজ্ঞের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। সেইসাথে বানভাসীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার অসীম কুমার।

Rajshahi Sourav

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা। উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, মহানগরের সাংগঠনিক সম্পাদক সুব্রত রায় ও রাজশাহী ইসকন এর অধ্যক্ষ রামেশ^র গৌর দাস। এছাড়াও অত্র অত্র ফ্রন্টের অন্যান্য সদস্য, বিভিন্ন মন্দিরে পুরোহিত ও সনাতন ধর্মের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার থেকে সোনাদীঘি দিয়ে রানীবাজার হয়ে সাগরপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সভাস্থলে গিয়ে শেষ করেন। সেখানে সবাই মিলে নেচে গেয়ে দিনটি উদযাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীতে জন্মাষ্টমীতে নানান আয়োজন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪