ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

কোটা সংস্কার আন্দোলন

রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘ছাত্র-জনতা’ হত্যার প্রতিবাদ জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল, সমাবেশ হয়েছে। সাইন্সল্যাব মোড় অবরোধ করা হয়।

তবে বিক্ষোভকারীদের সঙ্গে কোনো সহিংসতা ঘটনার খবর পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

শুক্রবার (২ আগস্ট) সকাল থেকেই বিক্ষোভ সমাবেশ করেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। উত্তরা মডেল কলেজের গেটের বাইরে জড়ো হতে থাকেন ছাত্র-শিক্ষক-অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা।

চলমান আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোন পরীক্ষায় অংশ নেবে না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।বিভিন্ন সময় ছাত্রদের আটক বন্ধের আহ্বান জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। একইসাথে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলকরেন। এদিকে, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা।

জুমার নামাজ শেষে গণমিছিল বায়তুল মোকাররম থেকে বের হয়। প্রেসক্লাবের সামনে দিয়ে হাইকোর্টের দিকে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির সাথে সংহতি জানিয়ে সমাবেশ করেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা।

এদিকে, প্রতীকী কফিন সামনে রেখে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সকালে প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোটা সংস্কার আন্দোলন

রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪