ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাক্কি বিল্লাহর পরিবারকে টার্গেট, বাড়ি-প্রতিষ্ঠানে হামলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পর সারা দেশে রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। জেলার রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী মো. জামশেদ কবির বাক্কি বিল্লাহর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং দলীয় কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দুপুরে ৩০০–৪০০ জনের সংঘবদ্ধ একটি দল তার চারতলা বসতবাড়ি, কাজী মডেল ফার্মেসি এবং স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আক্রমণ চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে, দলীয় নথিপত্রে আগুন দেয় এবং দোকান থেকে ওষুধপত্র, নগদ টাকা ও সোনার গয়নাসহ সব মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

এ সময় বাড়ির সামনে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলায় অংশগ্রহণকারীরা “শেখ হাসিনার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাকি বিল্লাহর পরিবারের কবর হবে না এই বাংলায় “ সহ নানা রাজনৈতিক স্লোগান দেয়।

ঘটনার সময় ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী ও কন্যা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। এলাকাবাসীর জানান, হামলার কিছু সময় আগে প্রাণনাশের ভয়ে তিনি ছেলেকে নিয়ে ছদ্মবেশে পালিয়ে যান।

একই সময়ে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদ উন-নবী সোহেল এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলার ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানা গেছে। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন চোখে পড়েনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাক্কি বিল্লাহর পরিবারকে টার্গেট, বাড়ি-প্রতিষ্ঠানে হামলা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪