ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২ লাখ হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

যশোরে ভাংচুর -আগুন, দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরই যশোরে হাজার হাজার ছাত্রজনতা রাস্তায় নেমে বিজয় উল্লাশ ও মিছিল করে। শহরের প্রধান প্রধান সড়কগুলো লোকারণ্য হয়ে ওঠে। উল্লাসরত জনতার একটি অংশ শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল, শেখ রাসেলের ভাস্কর্য ভাংচুর করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের মালিকানাধীন পাঁচতারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল, তার বাড়ি ও প্রেসে আগুন ধরিয়ে দেয়। হোটেল জাবির ইন্টারন্যাশনাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হোটেলটিতে আরও মরদেহ থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। তবে আগুন না নেভায় উদ্ধার কার্যক্রম চালানো যাচ্ছে না। আগুন দেওয়া হয়েছে যশোর সদর উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বাড়িতেও। শহরের চাচড়া এলাকায় নাভারণ প্রিন্টিং প্রেসও ভাংচুর করা হয়। এই প্রেসটির মালিক যশোর-১ (শার্শা উপজেলা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মদ চৌধুরীর বাড়িতে হামলা হয়েছে

এছাড়া মণিরামপুর, কেশবপুর, বাঘারপাড়াসহ প্রায় সব উপজেলাতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এদিকে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ সাংবাদিকদের বলেন, হামলা, ভাংচুর, আগুন দেওয়ার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এসব কাজ না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোরে ভাংচুর -আগুন, দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪