ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিল্টন সমাদ্দারের মুক্তিতে বাধা নেই

আদালত প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, মানবপাচার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মিল্টন সমাদ্দার। আরেকটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি। সবগুলো মামলায় জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে বাধা নেই।

এর আগে চলতি বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এরপর তাকে রিমান্ডেও নেয়া হয়। সেই থেকে তিনি কারাগারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিল্টন সমাদ্দারের মুক্তিতে বাধা নেই

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪