ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সংঘাতে আহত সেই কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার বাহিনীর গুলিতে আহত কৃষক আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে। একমাস চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান।

নিহত আনোয়ারুল ইসলাম (৩৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকার আবদুস সালামের ছেলে।

উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আনোয়ারুল ইসলাম সীমান্তবর্তী জমিতে কাজ করছিলেন। এ সময় মিয়ানমার সংঘাতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মরিয়ম খাতুন বলেন, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। কৃষিকাজ করেই সংসার চালাতেন আনোয়ারুল। প্রতিদিনের মতো সেদিনও জমিতে কাজ করতে গিয়ে আহত হন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, মৃত্যুর ঘটনাটি শুনেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিয়ানমারের সংঘাতে আহত সেই কৃষকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪