সংবাদ শিরোনাম ::
মহানন্দায় ডুবে একজনের মৃত্যু
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে মামুন (৩২) নামে একজনের ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার যাদুনগর এলাকার মহানন্দা নদীতে ডুবে তার মৃত্যু হয়। মারা যাওয়া মামুন ওই গ্রামের সান্টুর ছেলে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইকবাল পাশা ও উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. ফরিদ উদ্দিন জানান, মামুন এক জন মৃগি রোগী। দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎক মামুনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি।






















