ভারত যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
ভারত যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) আখাউড়া সীমান্ত দিয়ে স্ত্রী সন্তান নিয়ে যাওয়ার সময় তাকে আটকে দেয়া হয়। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
ইমিগ্রেশন সূত্র জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করন সাংবাদিক শ্যামল দত্ত। দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়।
এর আগে দুপুরে নাটোর-৩ আসনের সাবেক এমপি ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয়।
জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ৩টার দিকে পলক তার ব্যক্তিগত দু’জন কর্মকর্তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়।
এদিকে, দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।





















