ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

নওগাঁ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে পালানোর জন্য আত্মীয় বাড়ি এসে আব্দুল্লাহ আল আহসান (২৪) নামে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলীর নেতৃত্বে যৌথবাহিনী তাকে আটক করে।

তিনি চট্টগ্রাম মহানগরীর চাটগাঁ থানার বহদ্দারহাট বাড়ইপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামের চান্দগাঁও ৬ নং পূর্ব ষোলশহরের ওমর আলী রোডে বসবাস করেন।

তিনি চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন যে, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

মহাদেবপুর থানার ওসি জানান, আটক আব্দুল্লাহ আল আহসান চান্দগাঁও থানার মামলা নং ১৮ তারিখ ২১-৮-২৪, মামলা নং ২, তারিখ ৮-৯-২৪ এবং মামলা নং ৩৩ তারিখ ২৫-৯-২৪ এর এজাহার নামীয় আসামী। তার বিরুদ্ধে হত্যাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে বাধাদানের মামলা রয়েছে।

স্থানীয়দের সংবাদের মাধ্যমে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের দেওপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪