ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে হয়রানি না থাকলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢামেকে ১৭২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৭২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮৪ জন হাসপাতালে মারা গেছে। এছাড়া ৮৮ জন মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এ সময় তিনি জানান, মৃতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে গুলিতে। বিশেষ করে হেডশট ও বুকে গুলির কারণে তাদের মৃত্যু হয়। মৃতদের ৮৫ শতাংশের ময়নাতদন্ত হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, প্রথম ধাপে ১৫ থেকে ২২ আগস্টের মধ্যে মৃতদের ময়নাতদন্ত হয়েছে। দ্বিতীয় ধাপে মৃত অবস্থায় আসা কিছু মরদেহেরে ময়নাতদন্ত হয়নি। তার কারণ প্রায় এক সপ্তাহ পুলিশ ছিলো না। কিছু পরিবারের সদস্যরা ময়নাতদন্তে বাধা দিয়েছে।

তিনি আরও জানান, যারা হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছে, তাদের সব তথ্য রয়েছে। তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তবে মৃত অবস্থায় আসা ব্যক্তিদের সঠিক তথ্য না থাকায় তাদের সার্টিফিকেট দেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢামেকে ১৭২ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪