ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকের ওপর প্রভাব পড়বে না’

নওগাঁ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকদের ওপর কোন প্রভাব পড়বে না। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করেন। ভর্তুকি মূল্যেই জমিতে বিদ্যুতের সেচ সুবিধা পায়। ফলে বিদ্যুতের দাম বৃদ্ধিতে কোন প্রভাব পড়বে না।

বৃহষ্পতিবার (৭ মার্চ) দুপুরে প্রায় তিন কোটি ব্যায়ে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।

মিল মালিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, এক লাইসেন্সে সব ব্যবসা করতে হবে। ভিন্ন ভিন্ন লাইসেন্সে কোন ব্যবসা করা যাবে না।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান চাল কেনার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। খাদ্য বান্ধবে ডিজিটাল কার্ড দেয়া হয়েছে। ওএমএস-এ ডিজিটাল করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এর উদ্বোধন করা হবে।

বাংলাদেশে খাদ্যের কোন অভাব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এই নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। প্রাকৃতিক দুর্যোগের দিকে লক্ষ্য রেখে বাজেটে গম কেনার যে কথা ছিল, এরই মধ্যে ৭দিন আগেই সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম কেনা হয়েছে।

গুজবে কান না দিয়ে একসঙ্গে বেশি চাল না কেনার আহ্বান জানান মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন , আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জহিরুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মকর্তা ও ধান-চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকের ওপর প্রভাব পড়বে না’

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪