ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

‘বিএনপি অপপ্রচার চালিয়ে বিদেশিদের বিভ্রান্ত করছে’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বক্তব্য সরকার প্রত্যাখান করেছে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মিরপুরে পুলিশ মেমোরিয়াল ডে এর অনুষ্ঠানে শনিবার (৯ মার্চ) সকালে তিনি এ কথা বলেন তিনি

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যেভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে তার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছে। আর নির্বাচনকালে নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি অপপ্রচার চালিয়ে বিদেশিদের বিভ্রান্ত করছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি যখনই ষড়যন্ত্র করে তখনই পুলিশ বাহিনী রুখে দাঁড়ায়। যেকোনো অরাজক পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে শুক্রবার (৮ মার্চ) ইইউর নির্বাচন বিশেষজ্ঞ মিশন একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের কিছু মানদণ্ড পূরণ করতে পারেনি। নাগরিক ও রাজনৈতিক অধিকার যেমন সমাবেশ, সমিতি, আন্দোলন ও বক্তৃতা প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে সেটি সীমাবদ্ধ ছিল। বিচারিক কার্যক্রম ও গণগ্রেফতারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগির চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সাথে যুক্ত ‘স্বতন্ত্র প্রার্থীদের’ মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘বিএনপি অপপ্রচার চালিয়ে বিদেশিদের বিভ্রান্ত করছে’

সংবাদ প্রকাশের সময় : ০২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪