ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

বাসের ভাড়া নিয়ে দ্বন্দ্বে, যবিপ্রবির ছাত্র জখম

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাসের ভাড়া নিয়ে দ্বন্দ্বে সুপারভাইজারের হাতে রক্তাক্ত জখম হয়েছেন যবিপ্রবির ছাত্র আহনাফ তাহমিদ বাঁধন (২২)। শুক্রবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় যশোরের নড়াইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহনাফ তাহমিদ বাঁধন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বাঁধন জানান, শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে তিনি নড়াইল থেকে বাসে যশোরে আসছিলেন। নড়াইল থেকে বাস ভাড়া ৬৫ টাকা হলেও সুপারভাইজার ৮৫ টাকা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। বাসটি যশোর মণিহার এলাকায় স্টান্ডে পৌঁছানোর পর বাসের সুপারভাইজার বোর্ডে ব্যবহৃত লোহার ক্লিপ দিয়ে গলায় পোচ দেয়। এতে তার গলার চার-পাঁচ ইঞ্চি মতো কেটে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার- (আরএমও) ডাক্তার বজলুর রশীদ টুলু বলেন, আহত ছাত্রের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার পাওয়ার সার্কেল জুয়েল ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বক্তব্য নেয়ার জন্য পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বিলাল হোসেনের সাথে যোগাযোগ করতে বলেন।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনকে ফোন দিলেও রিসিভ করে কেটে দেন। এরপরে আর ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের ভাড়া নিয়ে দ্বন্দ্বে, যবিপ্রবির ছাত্র জখম

সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪