ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবা-মা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত গণপিটুনিতে নিহত তোফাজ্জল

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের মরদেহ দাফন করা হয়েছে।

বরগুনা পাথরঘাটার তালুক গ্রামের শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

এর আগে সকাল ৯টায় স্থানীয় মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তোফাজ্জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা।

এরপর আবারও মারধর করা হয়। এসময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবা-মা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত গণপিটুনিতে নিহত তোফাজ্জল

সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪