ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক ৭৫ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। চলতি অর্থবছরে এই হার শুরুতে সাত দশমিক ৫ শতাংশ ধরা হয়, পরে তা ছয় দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়।

আরও পড়ুন : দেশের ইতিহাসে যতো বাজেট

বৃহস্পতিবার (৬ জুন) সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক ছয় শতাংশ। প্রায় কাছাকাছি প্রবৃদ্ধি প্রক্ষেপণ করেছে আইএমএফ। চলতি বছরের এপ্রিলে আইএমএফ এক পূর্বাভাসে জানিয়েছিল, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ হতে পারে।

আরও পড়ুন : বাজেট পেশ করতে সংসদে অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক ৭৫ শতাংশ

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪