ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব শ্রমিক আন্দোলন ঘিরে অর্থায়নের অভিযোগ, তালিকায় ১২ শিল্প গ্রুপ টিকা না কেনায় হামের প্রকোপ: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত ৮৩০ পর্যটক নিয়ে ‘এমভি বার আউলিয়া’র যাত্রা পর্যটকদের নিরাপত্তা কতটা নিশ্চিত কক্সবাজারের হোটেলগুলোতে? ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান

বললেন তৌহিদুল আরিফ

পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেছেন, পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের। পুলিশ তার আইন ও নিয়ম অনুযায়ী জনগণের সেবা করবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে। কোন অপরাধী ছাড় পাবে না।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকরা হলেন পোশাক ছাড়া পুলিশ। পুলিশ যেমন অপরাধ দমনে কাজ করে, সাংবাদিকরা তার লেখনির মাধ্যমে অপরাধীদের তথ্য প্রকাশ করে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। বাগেরহাটের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

এ সময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, আহসানুল করিম, বাবুল সরদার, নীহার রঞ্জন সাহা, প্রেসক্লাবের কোষাধক্ষ মাসুদুল হক, সাংবাদিক ইয়ামীন আলী, আলী আকবর টুটুল, মোল্লা আব্দুর রব, মোঃ রবিউল ইসলামসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, গ্রাম্য দলাদলি, সড়কের শৃঙ্খলা, চুরি, সদর থানা দালাল মুক্তসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের নিকট তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বললেন তৌহিদুল আরিফ

পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪