ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

পাটের গুদাম ও তেলের মিলে আগুন, ক্ষতি দুই কোটি টাকার

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়ায় অগ্নিকান্ডে ২ টি পাটের গুদাম ও ১টি তেলের মিল পুড়ে গেছে। রবিবার (২৪ মার্চ) বেলা ১১ টায় এ অগ্নিকান্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে প্রথমে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ সৃষ্টি হলে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন মুহুর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে গেলে বিরাট আগুনের কুন্ডুলি দেখা যায়।

ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে।

জানা যায়, বিমল সাহার গুদামে ৫ শত মণ ও রুবেলের গুদামে ১ হাজার মণ পাট রাখা ছিল। এছাড়াও জহুরুলের তেলের মিলে শত শত লিটার শরিষার তেল ও শরিষা ছিল।স্থানীয়দের ধারণা, তিনজনের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। তেলের মিলের কর্মচারী সাহেব আলী জানান, প্রথমে মিটার থেকে আগুন মিলে লাগে। পরে তা এক এক করে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়ে।

পাবনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহিদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এ পর্যন্ত কী পরিমাণ ক্ষতি হয়েছে পরিমাপ করতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাটের গুদাম ও তেলের মিলে আগুন, ক্ষতি দুই কোটি টাকার

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪