ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

পাঁচ দিনে ১২৫ কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

যশোর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আযহা উপলক্ষে টানা ৫ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিলো। বুধবার (১৯ জুন) সকাল থেকে বেনাপোল বন্দরে কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ঈদুল আজহা উপলক্ষে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। বুধবার (১৯ জুন) সকাল ৯টা থেকেই শুরু হয় আমদানি-রপ্তানি বাণিজ্য। এর ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও যানজট রয়েছে।

জানা গেছে, গত ৫ দিন পণ্য খালাস বন্ধ থাকায় সরকার প্রায় ১২৫ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, ঈদে টানা ৫ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। এ সময় যাত্রীদের চাপ একটু বেশি ছিলো। গত ৫ দিনে প্রায় ৩৪ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করেছেন।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম এ বিষয়ে জানান, ঈদুল আজহা উপলক্ষে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ৫ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো। বুধবার (১৯ জুন) সকাল থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ দিনে ১২৫ কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪