ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীেতে থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে বিভিন্ন থানা থেকে লুট অস্ত্রের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

এর আগে, সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা কর্তৃক নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আক্রমণ, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পত্তি লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানী অভিযান পরিচালনা সোমবার ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি ২২ বোর রাইফেল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালীেতে থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪