ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধন পেতে আপিল বিভাগে যাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ সেপ্টেম্বর) আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে রোববার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে।

২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। তারপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

এরপর হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। এর ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিবন্ধন পেতে আপিল বিভাগে যাচ্ছে জামায়াত

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪