ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল

জাতিসংঘের ৭৯তম অধিবেশন

নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন । এরপর শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এ সময় তিনি জানান, আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতিবারের মতো এবারো সফরসঙ্গী হিসেবে শতাধিক সদস্য নিউইয়র্কে সফর করবেন।

তৌহিদ হোসেন আরও জানান, চলতি বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে। বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান ছাড়াও জাতিসংঘের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা, রাষ্ট্রপ্রধানবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রধানবৃন্দ এতে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন,জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতিসংঘের ৭৯তম অধিবেশন

নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪