ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

নাফনদীর ওপারে যুদ্ধজাহাজ, বিস্ফোরণের শব্দে কাঁপছে এপার

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্তে নাফনদীর ওপারে শুক্রবার দেখা মিলেছে মিয়ানমারের ১টি যুদ্ধজাহাজ। এটি শুক্রবার (২৯ মার্চ) সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত দেখা যায়। পরে তা অন্যত্র সরে গেছে। একই সাথে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানিয়েছেন, শুক্রবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গিয়েছিল। কিন্তু বিকেল ৩টা থেকে ৪ টা পর্যন্ত পর পর ১০ টির বেশি বিকট শব্দ ভেসে এসেছে।

শাহপরীরদ্বীপের বাসিন্দা আব্দুর রহমান জানান, বুধবার (২৮ মার্চ) থেকে গোলাগুলির ও মর্টারশেলের বিস্ফোরণ কিছুটা কম অনুভূত হচ্ছে। সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত নাফনদীর ওপারে মিয়ানমারের একটি যুদ্ধজাহাজ দেখা যায়। যুদ্ধজাহাজটি চলে যাওয়ার পর বিস্ফোরণের শব্দ বেড়ে গেছে।

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, গোলাগুলি বা মর্টারশেলের বিস্ফোরণের শব্দ একটু কমেছে। তবে শুক্রবার ৩ টার দিকে পর পর কয়েকটি শব্দ শোনা গেছে। সকালে নাফনদীর ওপারে যুদ্ধজাহাজ দেখা গিয়েছিল পরে তা চলে গেছে।

টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হয়েছিল। জুমার নামাজের পর আবারও গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। এখনও থেমে থেমে শোনা যাচ্ছে।

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতে গোলার বিকট শব্দ কাঁপছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। শুক্রবার দুপুরের পর থেকে থেমে থেমে গোলার বিকট শব্দ হচ্ছে।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সকালে শাহপরীরদ্বীপ সীমান্তে নাফনদীর ওপারে মিয়ানমারের জলসীমায় একটি বড় ধরণের জাহাজ দেখা গিয়েছিল। এটি যুদ্ধ জাহাজ নাকি দেশটির অন্য কোন জাহাজ তার নিশ্চিত হওয়া যায়নি। পরে দুপুরের আগেই জাহাজটি সেখান থেকে সরে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাফনদীর ওপারে যুদ্ধজাহাজ, বিস্ফোরণের শব্দে কাঁপছে এপার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪