ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৮২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়। দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, আশপাশের সব কারখানায় বেতন বাড়ানো হয়েছে। তাদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন করা হয়েছে। অথচ তাদের বেতন কম দেওয়া হয়। আবার তা সময় মতও দেওয়া হয় না।

কারখানার অপারেটর জুনায়েদ বলেন, আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।

মাওনা হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিক বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪