ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

দেশে ফিরছেন সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলেই ইতি টানবেন তিনি। আর এজন্যই বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে ফিরবেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২ জুলাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছাড়েন সাকিব আল হাসান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর এমপি পদ হারান সাকিব। তার নামে হত্যা মামলা হলে আর ফেরেননি তিনি। বাইরে থেকে পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশ দলে হয়ে খেলেন।

এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। শুরুতে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তিনিই খেলার আগ্রহ প্রকাশ করেন। তবে অনুরোধ করেন, তাকে যেন দেশ ত্যাগের নিশ্চয়তা দেয়া হয়।

এ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সাকিবের দেশে ফিরতে বাঁধা দেখছেন না তিনি। বর্তমান সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে এমন সবুজ সংকেত পেয়ে এবার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেন সাকিব। বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। শনিবার সাকিবের দলীয় অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে ফিরছেন সাকিব আল হাসান

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪