ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

দুর্বৃত্তের আগুনে দগ্ধ ইউপি সদস্য মারা গেছে

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর ঝিকরগাছায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১৯ আগস্ট) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত তালিমুল ইসলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে, গত বুধবার রাত দুইটার দিকে ইউপি সদস্য তালিমুলের ঘরের দরজা বাইরে থেকে কে বা কারা লোহার তার দিয়ে বেঁধে ঘরে আগুন ধরিয়ে দেয়। মূহূর্তের মধ্যেই আগুনে ঘর পুড়ে যায়। এই আগুনে ইউপি সদস্য তালিমুল ইসলাম খান (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খান (৩) দগ্ধ হয়। এসময় তালিমুলের ছোট ভাই ওবায়দুল খানও (৩৪) দগ্ধ হন।

দগ্ধদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ আগস্ট) রাতে তালিমুল ইসলাম খান মারা যায়।

মঙ্গলবার (২০ আগস্ট) মাগরিব বাদ গ্রামের মসজিদে জনাজা শেষে পারিবারিক গণকবর স্থানে দাফন‌ করা হয়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি (অফিসার ইনচার্জ) বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে নামে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুর্বৃত্তের আগুনে দগ্ধ ইউপি সদস্য মারা গেছে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪