ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছে ৫ জন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছে। এরমধ্যে ৫ জনই ঢাকার বাসিন্দা। অন্যজনের বাড়ি চট্টগ্রামে। এই সময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৯৮ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জন। মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং অন্যজন চট্টগ্রামের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৬৮ জন রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগে ২৮২ জন,বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, খুলনা বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশনে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬৮ জনের মধ্যে উত্তর সিটিতে ২৪২ জন আর দক্ষিণ সিটিতে ২২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৮৮০ জন। এরমধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ। আর ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ২৪৭ জনের মধ্যে ৫৩ শতাংশ নারী এবং ৪৭ শতাংশ পুরুষ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছে ৫ জন

সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪