ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ডিমে কারসাজি, আফিল এগ্রোসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আফিল এগ্রোসহ চার প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন বাজার মনিটরিং ট্যাক্সফোর্স।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ডিমের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক ( ডিসি) মোঃ আজাহারুল ইসলামের নেতৃত্বে যশোর শহরের বড়বাজার, চাঁচড়া চেকপোস্ট মোড় ও আরবপুর এলাকায় অভিযান চালায় বাজার মনিটরিং ট্যাক্সফোর্স। এসময় তারা বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করার প্রমাণ পান।

দোকানীদের দেয়া তথ্যমতে, পাইকারি বাজারে অভিযান চালিয়ে বেশি মূল্যে ডিম বিক্রির প্রমাণ পাওয়ায় বড়বাজারের দুই পাইকার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা উৎপাদকের কাছ থেকে নির্ধারিত মূল্যে ডিম না পাওয়ার অভিযোগ করলে ট্যাক্সফোর্স শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় আফিল এগ্রোর বিপনন কেন্দ্রে অভিযান চালায়।
সেখানে গিয়ে উৎপাদককে খুচরা মূল্যে ডিম বিক্রির প্রমাণ পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে শহরের আরবপুরে চাঁদ এগ্রোর বিপনন কেন্দ্রে অভিযান চালায়ে মনোপলি ব্যবসার প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক ( ডিসি) আজাহারু ইসলাম বলেন, যশোরের উৎপাদকরা নিজরাই পাইকার ও খুচরা ব্যবসায়ী হিসেবে বাজার নিয়ন্ত্রণ করে আসছিলো। তাদেরকে সর্তক করা হয়েছে। একইসাথে উৎপাদক হিসেবে ১০ টাকা ৩৮ পয়সা দামে ডিম বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিমে কারসাজি, আফিল এগ্রোসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪