সংবাদ শিরোনাম ::
ডিমের দাম বাড়ার কারণ জানালেন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চাঁদাবাজদের কারণে ডিমের দাম বাড়ছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ফরিদা আখতার বলেন, আশ্বিন-কার্তিক মাসে সবজির সরবরাহ কমে যাওয়ায় ডিমের চাহিদা বাড়ে। আর ডিম সাধারণ খামারী থেকে কয়েকদফা হাত বদল হয়ে ভেক্তা পর্যন্ত পৌঁছায়। এ কারণেই ডিমের দাম বেড়ে যায়। এজন্য উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরাসরি কিভাবে ডিম পৌঁছানো যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে।
তিনি আরও বলেন, পত্রিকায় ডিমের বাজার অস্থির লেখা হলে ভোক্তা পর্যায়েও অস্থিরতা তৈরি হয়।
এদিকে, আলোচনা সভায় ডিমের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকারি খামারগুলোতে উৎপাদন ও বাজারজাতের ব্যবস্থা করার ওপর জোর দেয়া হয়।





















