ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিলো বসুন্ধরা সিমেন্ট ও শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক সেবায় নিয়োজিত রয়েছে। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ সদস্যরা। রোদ এবং বৃষ্টি থেকে সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে ছাতা বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভসংঘ বন্ধুরা।

এছাড়াও বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে পলাশী বাজার এবং ফকিরাপুল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং বাজারে ভারসাম্য বজায় রাখতে কাজ করছে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন-বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রূহানী খাতুন, ঢাকা কলেজ শাখার সভাপতি রাজীব, ঢাবি শাখার সদস্য আশরাফুল, শাকিল, ফারিহাসহ অনেকে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে আমাদের ছাতা বিতরণ তাদের অনুপ্রাণিত করবে। এছাড়াও আমরা পুলিশের কর্মবিরতিতে থাকাকালীন ট্রাফিক সেবা দিচ্ছি এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করছি। এসব সামাজিক কাজে অংশগ্রহণ শিক্ষার্থীদের উন্নত সমাজ বিনির্মাণে সহযোগিতা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিলো বসুন্ধরা সিমেন্ট ও শুভসংঘ

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪