সংবাদ শিরোনাম ::
টেস্টে শতক পেলেন লিটন
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। দুই বছর পর টেষ্টে শতক তুলে নিলেন এ টাইগার ব্যাটার।
টাইগারদের ব্যাটিং টপ অর্ডারের অবস্থা যখন শোচনীয়। ঠিক সেই সময়ে মিরাজকে নিয়ে বড় জুটি গড়েন লিটন দাস। তারা দু’জন মিলে গড়েন ১৬৫ রানের পার্টনারশিপ। দুজনেই তুলে নেন ফিফটি। এরপর ৭৮ রানে মিরাজ আউট হয়ে যান। তারপর একপ্রান্তে লড়াই করে যান লিটন। শতকে পৌঁছাতে লিটন দাসের ব্যাট থেকে আসে ১১টি চার ও দু’টি ছয়ের একেকটি দৃষ্টিনন্দন শট।
উল্লেখ্য, শুধু শতক নয়, টেস্টে আড়াই হাজার রানের মাইলফলকে পৌঁছান লিটন। প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারীরা।






















