সংবাদ শিরোনাম ::
‘টিসিবির পণ্য তালিকায় আরও পণ্য যুক্ত হবে’
টাঙ্গাইল প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, টিসিবি’র পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত করা হবে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মিলনায়তনে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী টিসিবির পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত হবে। ভোক্তাদের সুবিধার জন্য টিসিবির স্থায়ী দোকানেপেন্য বিক্রিরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, , জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, টিসিবির ডিলাররা উপস্থিত ছিলেন।
























